ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে পাঁচ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা
  • সর্বশেষ আপডেট ০১:৩৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 133

সুন্দরগঞ্জে পাঁচ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচ মিনিটের ব্যবধানে প্রায় ৩০০ মিটারের মধ্যে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান শোনা গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। রোববার ভোররাতের এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে বলে স্থানীয়রা জানান।

তাদের ভাষ্য, ভোররাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। পরে বাইরে এসে তারা তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পান। স্থানীয়দের দাবি, ভোর ৪টা ২৬ মিনিটে স্থানীয় জামায়াত নেতা প্রফেসর মো. আবু সোলায়মান সরকার সাজা’র বাড়ির গেটের পাশে, ৪টা ২৮ মিনিটে গোপাল চরণ উচ্চবিদ্যালয় মাঠে এবং ৪টা ৩০ মিনিটে আওয়ামী লীগ নেতা রেজার বাড়ির পাশের সড়কে বিস্ফোরণ ঘটে।

গোপাল চরণ বড়বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আতাউর রহমান বলেন, ভোর ৫টার দিকে মসজিদে গিয়ে তিনি বিস্ফোরণের খবর জানতে পারেন। নামাজ শেষে ঘটনাস্থলে গিয়ে ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পান। পরে পুলিশ এসে সেগুলো সংগ্রহ করে।

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা প্রফেসর মো. আবু সোলায়মান সরকার সাজা বলেন, বিকট শব্দে ঘুম ভাঙার পর বাইরে এসে তিনি বাড়ির বাউন্ডারি ওয়ালের পাশে বিস্ফোরিত ককটেলের আলামত দেখতে পান। তার দাবি, বিস্ফোরণের সময় ‘জয় বাংলা’ স্লোগান শোনা গেছে। এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জড়িতরা থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম সরকার লেবু। তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কোনো কাজের নির্দেশনা নেই। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তার জানা নেই।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সুন্দরগঞ্জে পাঁচ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ

সর্বশেষ আপডেট ০১:৩৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬