ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনায় নয়াদিল্লির প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 191

রণধীর জয়সওয়াল

আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনার বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতকে কিছু জানায়নি বলে জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন। তিনি জানান, বিষয়টি ভারত পর্যবেক্ষণ করছে এবং নিজেদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রণধীর জয়সওয়াল বলেন, চুক্তিগুলো পর্যালোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভারতকে কিছু জানানো হয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভারতের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে ডিসেম্বর মাসে মেয়াদ শেষ হতে যাওয়া বাংলাদেশ-ভারত গঙ্গা পানি বণ্টন চুক্তি প্রসঙ্গেও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। তিনি বলেন, পানি সংক্রান্ত বিষয় নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনের অধীনে কারিগরি পর্যায়ের বৈঠক ও আলোচনা অব্যাহত রয়েছে।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনার উদ্যোগের কথা জানায় বাংলাদেশ। গত সপ্তাহে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, এসব চুক্তি পর্যালোচনা করা হচ্ছে এবং শিগগিরই এর ফলাফল দেখা যাবে।

এর পরিপ্রেক্ষিতেই শুক্রবারের ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে এ বিষয়ে প্রশ্ন করেন দেশটির এক সাংবাদিক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনায় নয়াদিল্লির প্রতিক্রিয়া

সর্বশেষ আপডেট ১০:০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬