ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
দাবি ছাত্রদলের কেন্দ্রীয় নেতার

নাসীরুদ্দীন পাটওয়ারী আ.লীগের পোষা কুকুর

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
  • সর্বশেষ আপডেট ০৭:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 242

নাসীরুদ্দীন পাটওয়ারী আ.লীগের পোষা কুকুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘পাগল-উন্মাদ’ এবং ‘আওয়ামী লীগের পোষা কুকুর’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক হিমেল আল ইমরান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাদারীপুরের রাজৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের আয়োজিত আনন্দ র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

হিমেল আল ইমরান বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম শুনলেই বাটপার বাটপার ভাব চলে আসে। সারা বাংলাদেশের জনগণ তাকে ডারবি নাসীর হিসেবে চেনে। নাসীরুদ্দীন একটা পাগল-উন্মাদ, আওয়ামী লীগের পোষা কুকুর।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, ছাত্রদলের কোনো নেতাকর্মী দলকে কলঙ্কিত করেনি। তারেক রহমান সাত মাস ক্ষমতায় থেকে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছেন বলেও দাবি করেন তিনি।

তারেক রহমানের বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে সামঞ্জস্য রয়েছে দাবি করে হিমেল বলেন, ‘এতেই বোঝা যায় তারেক রহমানের মুখে আর অন্তরে এক।’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজৈরে বড় কোনো কর্মসূচি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ছাত্রদলের এই নেতা। তিনি বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্যাশিত বড় কর্মসূচি না হওয়ায় তার লজ্জা লাগছে।

দলের আদর্শ ধারণের বিষয়ে হিমেল বলেন, যারা বিএনপির আদর্শকে মুখে ধারণ করলেও অন্তরে ধারণ করেন না, তাদের প্রতি দলের নেতাকর্মীদের কোনো সমর্থন নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণকারীরা কোনো ধরনের অনিয়ম বা খারাপ কাজে জড়াবেন না বলেও মন্তব্য করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দাবি ছাত্রদলের কেন্দ্রীয় নেতার

নাসীরুদ্দীন পাটওয়ারী আ.লীগের পোষা কুকুর

সর্বশেষ আপডেট ০৭:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬