ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনালের আশায় বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৫৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

নারী ক্রিকেট দল

নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হারের পর সেমিফাইনালের সমীকরণ কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। তাই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজকের ম্যাচটি নিগার সুলতানা জ্যোতিদের জন্য হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। শেষ চারে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের।

টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ে বড় সংগ্রহ দেখা যায়নি। প্রথম ম্যাচে ১২৯ রান এবং পরের ম্যাচে ১১৪ রান করে দলটি। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও উন্নতির প্রয়োজন রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে অল্প পুঁজি নিয়েও লড়াই জমিয়ে তুলেছিল বাংলাদেশ। তবে গুরুত্বপূর্ণ সময়ে মিস ফিল্ডিং ও ক্যাচ হাতছাড়া করার খেসারত দিতে হয়েছে দলকে।

দলের তারকা ব্যাটার সোবহানা মোস্তারি বলেন, শেষ টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং; তিন বিভাগেই তারা বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তবে কিছু জায়গায় এখনও উন্নতির প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ মিস কিংবা ভুল ফিল্ডিংয়ের কারণে দলকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তাই ব্যাটিং ও ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় পেলে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে সেমিফাইনালে খেলতে হবে বাংলাদেশকে। তবে সেমিফাইনালের প্রতিপক্ষ নিয়ে এখনই ভাবছে না দল। বরং শেষ ম্যাচে জয় নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

আমিরাতকে সমীহ করে মোস্তারি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত একটি ভালো দল। এখন আমাদের মনোযোগ শেষ ম্যাচে এবং আমাদের এটা জিততে হবে।’

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সেমিফাইনালের আশায় বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ

সর্বশেষ আপডেট ১২:৫৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬