ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৫৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব আজ গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এর মধ্য দিয়ে বিশ্বের বৃহত্তম বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশের কূটনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন উদ্বোধন করবেন ড. খলিলুর রহমান। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। আগামী ৭ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত চলবে এই অধিবেশন।

এবারের অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে; ‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’।

অধিবেশন শুরুর আগে নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন ড. খলিলুর রহমান। এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের পক্ষ থেকে নতুন বৈশ্বিক নেতৃত্বের দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানানো হয়।

এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটের নির্বাচনে ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। নির্বাচনে ১৯০ ভোটের মধ্যে তিনি ৯৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি সংস্থার পাঁচটি আঞ্চলিক গোষ্ঠীর মধ্যে পর্যায়ক্রমে বণ্টিত হয়। ৮১তম অধিবেশনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পালা থাকায় এই অঞ্চল থেকেই প্রার্থী হন খলিলুর রহমান। তার নির্বাচিত হওয়াকে বাংলাদেশের কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ প্রায় চার দশক পর আবারও কোনো বাংলাদেশি এই গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় পদে দায়িত্ব নিতে যাচ্ছেন।

জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত সাধারণ পরিষদ সংস্থাটির প্রধান নীতিনির্ধারণী ও আলোচনার মঞ্চ। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, মানবাধিকারসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে সাধারণ পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর

সর্বশেষ আপডেট ১১:৫৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬