এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৭:৩৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 11
আসন্ন এশিয়ান গেমসের পুরুষ ও নারী ক্রিকেট প্রতিযোগিতার সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ক্রিকেটের ম্যাচগুলো। সব ম্যাচই টি-টোয়েন্টি ফরম্যাটে জাপানের নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
নারী ক্রিকেটের খেলা শুরু হবে ১৭ সেপ্টেম্বর। এই বিভাগের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর। এরপর ২২ সেপ্টেম্বর হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল। অন্যদিকে পুরুষ ক্রিকেটের গ্রুপ পর্ব চলবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর। বাছাই করা দল হিসেবে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে প্রতিযোগিতা শুরু করবে।
সূচি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে পাকিস্তান মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দলের। একই দিনে ভারত খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। ড্র অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে পারে কেবল সোনার পদকের ফাইনাল অথবা ব্রোঞ্জ পদকের ম্যাচে। দুই ম্যাচই অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। পুরুষ বিভাগের সেমিফাইনাল হবে ১ অক্টোবর।
এর আগে ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে সোনা জিতেছিল ভারত। আফগানিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচটি কোনো ফল ছাড়াই শেষ হওয়ায় বাছাইয়ের ভিত্তিতে ভারতকে স্বর্ণপদক দেওয়া হয়। আফগানিস্তান পায় রৌপ্য। ব্রোঞ্জ পদকের ম্যাচে বাংলাদেশের কাছে ছয় উইকেটে হেরে তৃতীয় স্থান অর্জনে ব্যর্থ হয় পাকিস্তান। বাংলাদেশ জিতে নেয় ব্রোঞ্জ।
নারী ক্রিকেটেও ২০২৩ এশিয়ান গেমসে একইভাবে ভারত স্বর্ণপদক জেতে। শ্রীলঙ্কা রৌপ্য এবং দুইবারের স্বর্ণজয়ী পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ব্রোঞ্জপদক অর্জন করে।
পুরুষ ক্রিকেটের সূচি
গ্রুপ পর্ব (২৪-২৬ সেপ্টেম্বর) কোয়ার্টার ফাইনাল-২৮ সেপ্টেম্বর সকাল ৯টা-পাকিস্তান বনাম বি-২ দুপুর ২টা-ভারত বনাম এ-২
কোয়ার্টার ফাইনাল-২৯ সেপ্টেম্বর সকাল ৯টা-শ্রীলঙ্কা বনাম এ-১ দুপুর ২টা-বাংলাদেশ বনাম বি-১ সেমিফাইনাল-১ অক্টোবর সকাল ৯টা-সেমিফাইনাল ১ দুপুর ২টা-সেমিফাইনাল ২ ৩ অক্টোবর
সকাল ৯টা-ব্রোঞ্জ পদকের ম্যাচ দুপুর ২টা-ফাইনাল
নারী ক্রিকেটের সূচি
কোয়ার্টার ফাইনাল ১৭ সেপ্টেম্বর সকাল ৯টা-বাংলাদেশ বনাম চীন দুপুর ২টা-পাকিস্তান বনাম থাইল্যান্ড ১৮ সেপ্টেম্বর সকাল ৯টা-শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া দুপুর ২টা-ভারত বনাম জাপান
সেমিফাইনাল-২০ সেপ্টেম্বর সকাল ৯টা-সেমিফাইনাল ১ দুপুর ২টা-সেমিফাইনাল ২
২২ সেপ্টেম্বর
সকাল ৯টা-ব্রোঞ্জ পদকের ম্যাচ দুপুর ২টা -ফাইনাল






























