ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নরসিংদীতে ড. মঈন খান

বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখছেন প্রধানমন্ত্রী

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ১২:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 38

নরসিংদীতে ড. মঈন খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে প্রধানমন্ত্রী নতুনভাবে রাজনীতির পথচলা শুরু করেছেন। এর সুফল খুব শিগগিরই দেশের ১৮ কোটি মানুষ ভোগ করবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, দীর্ঘ ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে। অনেক শিল্পকারখানা এখন সংকটের মধ্য দিয়ে চলছে। বিএনপি বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করে দেশের অর্থনীতিকে সচল করার উদ্যোগ নিয়েছে।

বিএনপি জনগণের জন্য রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, দলটি ক্ষমতার জন্য রাজনীতি করে না। জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বলেই তারা দায়িত্ব পালন করছে। জনগণ যদি কোনো কারণে তাদের জবাবদিহির আওতায় আনে বা দায়িত্ব থেকে সরিয়ে দেয়, তাহলে বিএনপি জোর করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবে না। কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে।

তিনি বলেন, ১৯৯৬ সালের নির্বাচনের পর বেগম খালেদা জিয়া জনগণের মনোভাবকে গুরুত্ব দিয়ে স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছিলেন। এর মাধ্যমে প্রমাণ হয়েছিল, বিএনপি ক্ষমতা আঁকড়ে থাকার রাজনীতি করে না; জনগণের স্বার্থেই রাজনীতি করে।

বিএনপি আইনের শাসনে বিশ্বাসী দাবি করে মন্ত্রী বলেন, আইন ও নিয়মের বাইরে গিয়ে দলটি কোনো কর্মকাণ্ডে জড়াবে না। জনগণের সেবা করার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের সহযোগিতায় আগামীতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলেও জানান তিনি।

পলাশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রসঙ্গে ড. মঈন খান বলেন, একসময় দেশের অন্যতম বড় এই বিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার ২৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় দেশে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। বিএনপি বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলো সচল করে অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে কাজ করছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে এবং সৎ পথে থাকতে হবে। বিএনপি আইনের শাসন, সততা ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। দেশের উন্নয়নে কোনো বাধাই দীর্ঘস্থায়ী হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন।

এ সময় বক্তব্য দেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জসিম উদ্দিন ভূঁইয়া, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, বিএনপি নেতা সোহেল রানাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে ড. মঈন খান

বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ১২:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬