ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৪৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 161

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

মন্ত্রিসভায় রদবদলের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ করানোর পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে এখন দায়িত্ব পালন করবেন দুই প্রতিমন্ত্রী।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। একই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন তিনি।

অন্যদিকে শামা ওবায়েদ ইসলামও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের সময় তিনি এ পদে নিয়োগ পান। নতুন করে দপ্তর বণ্টন হলেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তার দায়িত্ব অপরিবর্তিত রয়েছে।

ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে এখন থাকছেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

সর্বশেষ আপডেট ১১:৪৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬