ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুনানির আগে ট্রিপল মার্ডার, গায়েব কাগজপত্র

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • সর্বশেষ আপডেট ০৮:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 197

শুনানির আগে ট্রিপল মার্ডার, গায়েব কাগজপত্র

সিলেট নগরের রায়নগর রাজবাড়ি এলাকার একটি বাসা থেকে সাবেক কয়লা ব্যবসায়ী আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনার মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে তাদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রিপল মার্ডারের ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, বাসার বিভিন্ন স্থানে রক্তের দাগ রয়েছে। নিহতদের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় বাসার সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। এ সুযোগ কাজে লাগিয়েই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, বিদ্যুৎ চলে যাওয়ার আগেই কেউ বাসায় প্রবেশ করেছিল কি না, সেটিও তদন্তের বিষয়।

সম্পত্তি নিয়ে বিরোধের সূত্র

নিহত আব্দুস সাত্তার রিকাবীবাজার এলাকায় পুলিশ লাইন লুসাই গির্জা সমিতির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধ ও মামলার সঙ্গে জড়িত ছিলেন। গির্জা সমিতির কাছ থেকে জায়গা লিজ নিয়ে সেখানে বাসা ও স্থাপনা নির্মাণ করেছিলেন তিনি।

২০২৩ সালে ওই সম্পত্তি নিয়ে তিনি একটি স্বত্ব মামলা করেন। মামলায় আদালতের আদেশের পর বিবাদী সিরাজুল ইসলাম বাদী হয়ে আব্দুস সাত্তারকে বিবাদী করে সিভিল রিভিশন মামলা করেন। আগামী ১৯ আগস্ট ওই মামলার শুনানির দিন ধার্য ছিল। এর মাত্র কয়েক দিন আগে আব্দুস সাত্তার খুন হলেন।

নিহতের আইনজীবী আজিজুর রহমান মানিক জানান, স্বত্ব মামলাটির নম্বর ২১১/২৩ এবং পরবর্তী সিভিল রিভিশন মামলাটির নম্বর ৭০/২৩। তিনি বলেন, আব্দুস সাত্তার নিয়মিত মামলার শুনানিতে আদালতে হাজির হতেন। দুই সপ্তাহ আগেও শুনানির দিন তিনি আদালতে উপস্থিত ছিলেন। ওই সময় সিরাজুল ইসলাম তাকে হুমকি ও দুর্ব্যবহার করেছিলেন বলে দাবি করেন আইনজীবী।

তবে সম্পত্তি নিয়ে বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের সরাসরি যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ।

ওয়ারড্রোব তছনছ, কাগজপত্র গায়েব

ঘরের দেয়াল ও বাথরুমসহ বিভিন্ন স্থানে রক্তের দাগ পাওয়া গেছে। আব্দুস সাত্তারের কক্ষের তিনটি ওয়ারড্রোব তছনছ অবস্থায় ছিল। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র খোয়া গেছে। ঘটনাস্থলে একটি দলিলের কপিও পাওয়া গেছে।

সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সম্ভাব্য বিভিন্ন কারণ সামনে রেখে তদন্ত চলছে। রিকাবীবাজারের সম্পত্তি নিয়ে বিরোধও তদন্তের আওতায় রাখা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোনের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ কমিশনার

বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি। বাসার আলমারি ও ওয়ারড্রোব খোলা অবস্থায় পাওয়া গেছে।

নিহতদের পরিচিত বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকের দাবি, সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে আব্দুস সাত্তারকে হত্যা করা হয়ে থাকতে পারে। তিনি রিকাবীবাজারের জায়গা নিয়ে বিরোধের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের দাবি জানান।

একসঙ্গে থাকতেন দম্পতি ও গৃহকর্মী

আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ছিলেন। একসময় তিনি কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রাজনীতিতে সক্রিয় না থাকলেও তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা ছিলেন।

নিহত দম্পতির চার সন্তান। তাদের দুজন যুক্তরাষ্ট্রে এবং দুজন যুক্তরাজ্যে বসবাস করেন। সন্তানরা বিদেশে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তারা দেশে ফিরছেন বলে জানা গেছে।

নিহত দম্পতির আত্মীয় মুন্না মিয়া জানান, আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগম বাসায় একাই থাকতেন। তাদের সঙ্গে একজন গৃহকর্মীও থাকতেন। বুধবার সকাল ৯টার দিকেও তাদের সঙ্গে কথা হয়েছিল। এরপরই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শুনানির আগে ট্রিপল মার্ডার, গায়েব কাগজপত্র

সর্বশেষ আপডেট ০৮:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬