ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে একসঙ্গে মিলবে ১৫ দিনের স্লট

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 325

ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ থেকে ভারতীয় ভিসার আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এখন থেকে একসঙ্গে সাত দিনের পরিবর্তে ১৫ দিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত করা হবে।

রোববার (৯ আগস্ট) দুপুরে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, আগে প্রতিদিন অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা হতো। এতে বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীদের নানা ধরনের সমস্যায় পড়তে হতো। পরে এক সপ্তাহের স্লট একসঙ্গে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ভালো ফল পাওয়া গেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার স্লটের সময়সীমা বাড়িয়ে ১৫ দিন করা হয়েছে।

হাইকমিশনার বলেন, আবেদনকারীদের ভোগান্তি কমানোই তাদের মূল লক্ষ্য। যারা ভারতীয় ভিসার জন্য আবেদন করছেন, তাদের যাতে ন্যূনতম সমস্যার মুখোমুখি হতে হয়, সেটিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রয়োজন অনুযায়ী ভিসা-সংক্রান্ত কার্যক্রমে আরও পরিবর্তন আনার বিষয়েও মিশন কাজ করবে।

এদিকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময়সূচিও নির্ধারিত রয়েছে। রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা যাবে।

নতুন এই সিদ্ধান্তের ফলে বিশেষ করে চিকিৎসা, শিক্ষা ও জরুরি প্রয়োজনে ভারতে যেতে আগ্রহী বাংলাদেশি ভিসা আবেদনকারীদের ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে একসঙ্গে মিলবে ১৫ দিনের স্লট

সর্বশেষ আপডেট ০৯:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬