বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর

- সর্বশেষ আপডেট ১২:২৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 186
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামী বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। রাজধানীতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এতে সরকারের মন্ত্রী, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।
উদ্বোধনের দিন জাদুঘরটি শুধু জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। পরদিন ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা অনলাইনে আবেদন করে জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।
জাদুঘরটিতে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান এবং শহীদদের আত্মত্যাগের বিভিন্ন স্মারক সংরক্ষণ করা হয়েছে। এখানে আন্দোলনের আলোকচিত্র, দুর্লভ দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী, ব্যানার, প্ল্যাকার্ডসহ আন্দোলন-সংশ্লিষ্ট নানা নিদর্শন স্থান পেয়েছে।
এ ছাড়া গত ১৭ বছরের রাজনৈতিক ঘটনাপ্রবাহ ও শাসনকাল-সংক্রান্ত বিভিন্ন তথ্য, দলিল ও উপস্থাপনাও জাদুঘরের প্রদর্শনীর অন্তর্ভুক্ত করা হয়েছে।

































