শিরোনাম
দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:৩৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 212
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার (২ আগস্ট) বিচারিক কার্যক্রম শেষে আদালত এ আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ১৯ জনকে আসামি করা হয়।
পরে মামলাটির তদন্তের অংশ হিসেবে চিন্ময় কৃষ্ণ দাসসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ রোববার হাইকোর্ট ওই মামলাসহ দুটি মামলায় তাকে জামিন মঞ্জুর করেন।
































