ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্তে কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 100

সংসদ ভবন

জাতীয় সংসদ ভবন চত্বরে গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত অভিযানে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে আগুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সংসদ সচিবালয়ের সচিব ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার।

সংসদ সচিবালয় জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্তে কমিটি গঠনের নির্দেশ

সর্বশেষ আপডেট ০৮:৩১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬