ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক তদন্তে কমিটি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 67

Zajira News

দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার অভিযোগ তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুনের করা রিটের শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন।

এর আগে রাজধানীর লালমাটিয়ায় এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সামাজিক ও পরিবেশবিষয়ক সংস্থা এসডো। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পরিচালিত ওই গবেষণায় দেশের বাজারে থাকা ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের পরীক্ষাগারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নমুনাগুলো বিশ্লেষণ করা হয়।

গবেষণায় দেখা যায়, পরীক্ষিত ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক রয়েছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদিত টুথপেস্টের নমুনায় এ উপাদান পাওয়া যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, শিশুদের জন্য বাজারজাত ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। এছাড়া পরীক্ষিত কোনো টুথপেস্টের মোড়ক বা লেবেলে মাইক্রোপ্লাস্টিক বা কৃত্রিম পলিমার ব্যবহারের তথ্য উল্লেখ ছিল না, যা ভোক্তা সুরক্ষা ও নিয়ন্ত্রক তদারকির ক্ষেত্রে উদ্বেগ তৈরি করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক তদন্তে কমিটি

সর্বশেষ আপডেট ০৩:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬