ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিগ্রি প্রথম বর্ষের ফরম পূরণের সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 350

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা, বিষয় কোড, প্রশ্নপত্রের চাহিদাপত্র, ডাটা এন্ট্রি সফটওয়্যার এবং পরীক্ষা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ইএমএস (EMS) পোর্টালে পাওয়া যাবে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কলেজকে সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ২ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপত্রের প্রিন্ট কপি ১৮ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। ১৯ থেকে ২২ আগস্ট পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ আবেদন যাচাই ও ডাটা নিশ্চিত করবে। এরপর ২৩ থেকে ২৫ আগস্ট পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে কলেজগুলো।

এ পরীক্ষায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০২৫ সালে নিবন্ধিত প্রাইভেট শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এছাড়া ২০২৩-২৪, ২০২২-২৩, ২০২১-২২, ২০২০-২১ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনিয়মিত এবং ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীরাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ফরম পূরণের সুযোগ পাবেন।

ফরম পূরণ, বিষয় নির্বাচন ও পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ইএমএস পোর্টাল এবং সংশ্লিষ্ট কলেজ থেকে জানা যাবে। নির্ধারিত সময়ের মধ্যেই আবেদনসহ প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডিগ্রি প্রথম বর্ষের ফরম পূরণের সূচি প্রকাশ

সর্বশেষ আপডেট ০৮:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬