ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা ভাতা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 1183

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধা বাড়িয়েছে সরকার। নতুন এই ভাতা কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ভাতা ও অনুদানের নতুন হার নির্ধারণের কথা জানানো হয়েছে। এতে বিভিন্ন শ্রেণির মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য মাসিক সম্মানী, উৎসব ভাতা, চিকিৎসা সহায়তা এবং বিশেষ অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮ এবং সংশ্লিষ্ট বিধিমালার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর উত্তম খেতাবধারীরা প্রতি মাসে ৩০ হাজার টাকা সম্মানী ভাতা পাবেন। পাশাপাশি তারা উৎসব ভাতা হিসেবে ১০ হাজার টাকা, মহান বিজয় দিবস উপলক্ষে ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষ ভাতা হিসেবে ২ হাজার টাকা পাবেন।

বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা। তাদের জন্যও উৎসব ভাতা ১০ হাজার টাকা, বিজয় দিবস ভাতা ৫ হাজার টাকা এবং নববর্ষ ভাতা ২ হাজার টাকা রাখা হয়েছে।

এ ছাড়া শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবারের জন্যও বাড়ানো হয়েছে বিভিন্ন আর্থিক সুবিধা। নতুন কাঠামো অনুযায়ী, এসব পরিবার মাসিক ২৩ হাজার টাকা সম্মানী ভাতার পাশাপাশি ২ হাজার টাকা চিকিৎসা ভাতা, ৫ হাজার টাকা খাদ্য ভাতা, ২৩ হাজার টাকা উৎসব ভাতা এবং বাংলা নববর্ষ উপলক্ষে ২ হাজার টাকা অনুদান পাবেন।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে অক্ষমতার মাত্রা অনুযায়ী চারটি শ্রেণিতে ভাতা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯৬ থেকে ১০০ শতাংশ অক্ষম ‘ক’ শ্রেণির যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা মাসে ৩০ হাজার টাকা, ৬১ থেকে ৯৫ শতাংশ অক্ষম ‘খ’ শ্রেণির মুক্তিযোদ্ধারা ২৮ হাজার টাকা, ২০ থেকে ৬০ শতাংশ অক্ষম ‘গ’ শ্রেণির মুক্তিযোদ্ধারা ২৩ হাজার টাকা এবং ১ থেকে ১৯ শতাংশ অক্ষম ‘ঘ’ শ্রেণির মুক্তিযোদ্ধারা ২০ হাজার টাকা করে সম্মানী ভাতা পাবেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের বীর সেনানী ও তাদের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

সরকারের আশা, ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের জীবনযাত্রায় সহায়তা করবে এবং তাদের সামাজিক নিরাপত্তা আরও শক্তিশালী করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মুক্তিযোদ্ধা ভাতা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

সর্বশেষ আপডেট ০৩:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬