ঢাকা ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ভোটার হতে আবেদন ৩১ জুলাই পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 258

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন গ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।

ফলে যেসব যোগ্য নাগরিক এখনো ভোটার হননি, তারা আগামী ১৫ দিনের মধ্যে আবেদন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।

ইসি জানিয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী এবং এখনো ভোটার নন—এমন ব্যক্তিরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। তাদের তথ্য যাচাই শেষে স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকাটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রদর্শন করা হবে। তালিকায় নাম বাদ পড়া বা কোনো তথ্য ভুল থাকলে ২৪ আগস্ট পর্যন্ত সংশোধন বা নতুন অন্তর্ভুক্তির আবেদন করা যাবে। সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এদিকে ভোটকেন্দ্র চূড়ান্ত করার কার্যক্রমও শুরু হয়েছে। আগামী ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। আপত্তি ও যাচাই-বাছাই শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে।

বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন ভোটার হতে আবেদন ৩১ জুলাই পর্যন্ত

সর্বশেষ আপডেট ০৪:৪০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬