ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলায় কিডনি ডায়ালাইসিস সেবার চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 31

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন। ছবি : বাসস

দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা চালুর পাশাপাশি দুর্গম এলাকায় অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ বিষয়ে আয়োজিত জাতীয় ডিসেমিনেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা প্রদানই সরকারের মূল লক্ষ্য। চিকিৎসার অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যেই স্বাস্থ্যসেবার পরিধি ও সক্ষমতা বাড়ানো হচ্ছে।

তিনি জানান, বর্তমান সরকার উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করছে। এর অংশ হিসেবে ধাপে ধাপে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হবে, যাতে রোগীদের চিকিৎসার জন্য দূর-দূরান্তে ছুটতে না হয়।

মন্ত্রী আরও বলেন, দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের রোগীদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবাও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থাগুলোর সহায়তায় জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) ‘আলো ক্লিনিক’ মডেলের চার বছরের বাস্তবায়ন অভিজ্ঞতা তুলে ধরে। জানানো হয়, ২০২১ সাল থেকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জে পরিচালিত ছয়টি আলো ক্লিনিকে জাতীয় এসেনশিয়াল সার্ভিসেস প্যাকেজ (ইএসপি++)-এর আওতায় সম্পূর্ণ বিনামূল্যে, সমন্বিত ও ডিজিটাল প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

আলো ক্লিনিকগুলোতে মাতৃ ও নবজাতক সেবা, শিশুচিকিৎসা, টিকাদান, পুষ্টি পরীক্ষা, রোগ নির্ণয় ও চিকিৎসাসহ বিভিন্ন সেবা প্রতিদিন গড়ে ১৬৮ জন রোগী গ্রহণ করছেন।

এছাড়া চারটি ক্লিনিকে ২৪ ঘণ্টা ধাত্রী-নেতৃত্বাধীন নরমাল ডেলিভারি সেন্টার চালু রয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সেখানে এক হাজারের বেশি নিরাপদ প্রসব সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স এবং ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমমানুয়েল আব্রিউ বক্তব্য দেন।

অনুষ্ঠানে জানানো হয়, দ্রুত বাড়তে থাকা নগর জনসংখ্যার তুলনায় এখনো অনেক শিশু ও পরিবার মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকারের অংশীদার হিসেবে সুইডেন সরকারের অর্থায়নে ইউনিসেফ ‘আলো ক্লিনিক’ মডেল বাস্তবায়ন করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উপজেলায় কিডনি ডায়ালাইসিস সেবার চালুর ঘোষণা

সর্বশেষ আপডেট ০৩:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬