ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 15

প্রতিষ্ঠার ৮০ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতাল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরকালে তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢামেকের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এ সফরকে মিলনমেলা হিসেবে দেখছেন এবং আশা করছেন, এতে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

বিভিন্ন শিক্ষক, চিকিৎসক ও সাবেক ছাত্রনেতারা বলেন, দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের শিক্ষা, চিকিৎসা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে প্রধানমন্ত্রীর এ সফর ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে স্বাস্থ্যখাতের উন্নয়নেও নতুন গতি আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

পঞ্চম বর্ষের শিক্ষার্থী মো. সাকিবুল হাসান বলেন, প্রধানমন্ত্রীর সামনে স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরার সুযোগ পাওয়া যাবে।

উল্লেখ্য, ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ দেশের অন্যতম শীর্ষ সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢামেকে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৫:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬