শিরোনাম
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৪:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 146
কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর ধ্বংসস্তূপে আরও প্রায় ৩০ শিশু আটকা পড়েছে বলে জানা গেছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
































