ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের অনুপস্থিতি কমাতে ব্যবস্থা: শিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 8

শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার কার্যকর উদ্যোগ নেবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

ববি হাজ্জাজ জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধান করা হবে। একই সঙ্গে শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

তিনি আরও বলেন, শহর ও গ্রামের শিক্ষাব্যবস্থার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি বিদ্যমান শিক্ষা কাঠামোকে আরও সমৃদ্ধ করতে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীদের পাঠ ও লেখার দক্ষতার ঘাটতি দূর করা সম্ভব হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিক্ষার্থীদের অনুপস্থিতি কমাতে ব্যবস্থা: শিক্ষা প্রতিমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬