নীলফামারীতে এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশনের নয়া কমিটির অভিষেক
- সর্বশেষ আপডেট ০২:৫৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / 10
নীলফামারীতে বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশনের সদর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার এস এম সোহেল রানা মিলন।
সদর সাব-রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ-আল মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডোমার সাব-রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম, ডিমলা সাব-রেজিস্ট্রার মো. সুজা উদ্দিন, চিলাহাটি সাব-রেজিস্ট্রার মো. আদনান ফেরদৌস, নীলফামারী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী, নবনির্বাচিত কমিটির সভাপতি বিপুল চন্দ্র রায়, সহসভাপতি মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সহকারী রেকর্ডকিপার এ কে এম কামরুজ্জামান।
বক্তারা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে পেশাগত দায়িত্ব নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার সঙ্গে পালনের আহ্বান জানান। একই সঙ্গে নিবন্ধনসেবা আরও জনবান্ধব ও গতিশীল করতে এক্সট্রা মোহরারদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, গত ২৫ জুন বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশনের নীলফামারী সদর উপজেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিপুল চন্দ্র রায় সভাপতি, মো. আনোয়ারুল ইসলাম সাধারণ সম্পাদক এবং মো. রওশন জামিল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।































