ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফিরছেন নেইমার, বিশ্বকাপে নতুন আশা ব্রাজিলের!

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 32

প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশন সম্পন্ন করেছেন নেইমার। ছবি : সংগৃহীত

ব্রাজিলের জার্সিতে আবারও দেখা গেল নেইমারকে। এবারের বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশন সম্পন্ন করেছেন সান্তোসের এই ফরোয়ার্ড।

ডান পায়ের পেশীর ইনজুরির কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তবে এবার ফিরলেন পুরো দলের সঙ্গে অনুশীলনে।

বুধবার ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে। অনুশীলন শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে নেইমার লেখেন-  “ঈশ্বরকে ধন্যবাদ, আমি খুব খুশি।”

সর্বশেষ গত ১৭ মে সান্তোসের হয়ে ম্যাচ খেলেছিলেন নেইমার। দীর্ঘ বিরতির পর তার এই প্রত্যাবর্তন ব্রাজিল দলের জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১২৯ ম্যাচে ৭৯ গোল করেছেন এই তারকা ফরোয়ার্ড।

ব্রাজিল মিডফিল্ডার লুকাস পাকুয়েটা বলেন, নেইমারকে দলে পেয়ে সবাই খুশি। তার উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। তিনি আরও বলেন, দল চায় নেইমার দ্রুত শতভাগ ফিট হয়ে মাঠে ফিরে ব্রাজিলের সাফল্যে ভূমিকা রাখুক।

এটি নেইমারের জন্য চতুর্থ বিশ্বকাপ। দীর্ঘদিন ধরে ব্রাজিলের হয়ে বড় কোনো শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন তিনি। ২০০২ সালের পর বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

এদিকে গ্রুপ-সি’তে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। তিন পয়েন্ট করে নিয়ে পরের দুই অবস্থানে মরক্কো ও স্কটল্যান্ড। নেইমারের প্রত্যাবর্তনে এখন বাড়তি আত্মবিশ্বাস নিয়ে পরবর্তী ম্যাচের দিকে তাকিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফিরছেন নেইমার, বিশ্বকাপে নতুন আশা ব্রাজিলের!

সর্বশেষ আপডেট ০৮:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬