ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন নিয়মে যেভাবে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ ৩২ দল

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:১৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 666

নতুন নিয়মে যেভাবে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ ৩২ দল

২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে দলসংখ্যা বাড়ার পাশাপাশি গ্রুপ পর্বের টাইব্রেকিং নিয়মেও বড় পরিবর্তন এনেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন নিয়মে প্রথাগত গোল ব্যবধানকে প্রথম বিবেচনায় না এনে এখন থেকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে মুখোমুখি লড়াই বা হেড-টু-হেড রেকর্ডকে।

নতুন কাঠামো অনুযায়ী, টুর্নামেন্টের ১২টি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল করে মোট ২৪টি এবং সেরা আটটি তৃতীয় স্থানের দল নিয়ে ৩২ দলের রাউন্ড অব ৩২ অর্থাৎ নকআউট পর্ব শুরু হবে। তবে গ্রুপ পর্বে সমান পয়েন্টে থাকা দলগুলোর মধ্যে পরবর্তী রাউন্ডের টিকিট নির্ধারণ করতে এবার তিন ধাপের টাইব্রেকার প্রক্রিয়া অনুসরণ করা হবে।

প্রথম ধাপে দেখা হবে সমান পয়েন্টে থাকা দলগুলোর মুখোমুখি লড়াইয়ে অর্জিত পয়েন্ট। সেখানেও যদি সমতা থাকে তবে বিবেচনায় আসবে হেড-টু-হেড গোল ব্যবধান এবং গোল সংখ্যা। এরপরও যদি কোনো সমাধান না হয় তবে দ্বিতীয় ধাপে পুরো গ্রুপের গোল ব্যবধান, মোট গোল সংখ্যা এবং ফেয়ার প্লে পয়েন্ট হিসাব করা হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি এসেছে মূলত তৃতীয় ধাপে। এবার থেকে সব ক্ষেত্রে সমতা থাকার পরও যদি কোনো সমাধান না আসে তবে কোনো লটারি বা টস করা হবে না, বরং ফিফা র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ অবস্থান অনুযায়ী নির্ধারণ করা হবে দলগুলোর ভাগ্য।

চলমান এই টুর্নামেন্টে ইতিমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। অন্যদিকে হাইতি ও তুরস্ক প্রথম দফা থেকেই বিদায় নিয়েছে। ফিফার এই নতুন নিয়মকে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, যা গ্রুপ পর্বের জটিল হিসাব-নিকাশে সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন নিয়মে যেভাবে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ ৩২ দল

সর্বশেষ আপডেট ০৭:১৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬