চরফ্যাশনে কাঁচা রাস্তায় মেরামতের কাজের অনিয়ম
রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদ করায় ছাত্রদল নেতার ওপর হামলা
- সর্বশেষ আপডেট ০৬:৫৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 13
চরফ্যাশন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার বিভিন্ন এলাকায় কাঁচা সড়ক মেরামত কাজে অনিয়মের অভিযোগ তুলে ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা এবং জড়িতদের দ্রæত বিচারের দাবি জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাদ্রাজ ইউনিয়নের চর নাজিমুদ্দিন ৮ নম্বর ওয়ার্ডে ভুইয়া বাড়ি থেকে সাবেক ইউপি মেম্বারর হানিফ মিয়ার বাড়ি পয়র্ন্ত ২ কি:মি: কাঁচা রাস্তায় মাটি দিয়ে মেরামতের কাজে গত ১৫ জুন দুপুরে স্থানীয় ছাত্রদল নেতা মেহেদী হাসান হƒদয় অনিয়মের অভিযোগ তুলে ফেসবুক লাইভ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার সঙ্গে ঠিকাদার জুয়েল, সোহেল, ও সবুজের বিরোধ সৃষ্টি হলে একপর্যায়ে তার ওপর হামলা চালানো হয়।

ভুক্তভোগী মেহেদী হাসান হƒদয়ের অভিযোগ, রাস্তার কাজের অনিয়ম নিয়ে প্রশ্ন তোলায় কাজের দায়িত্বে থাকা সবুজের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালান। এ সময় তাকে মারধরের পাশাপাশি অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হয়। হামলার ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগও করেছেন তিনি।
হামলায় আহত হƒদয় স্থানীয়ভাবে চিকিৎসা নেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন বলেও অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে বুধবার (১৭ জুন) বিকেল ৪টায় এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে স্থানীযরা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রæত শনাক্ত এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই। যারা দোষী, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।”
এদিকে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। এলাকাবাসী দ্রæত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।































