ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে পরিবেশমন্ত্রী: দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 260

দেশের মোট ভৌগোলিক আয়তনের ১৫ দশমিক ৫৮ শতাংশজুড়ে রয়েছে ২৩ লাখ হেক্টর বনভূমি। সংসদে এ তথ্য জানিয়ে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, বন সংরক্ষণে স্মার্ট প্যাট্রোলিং, ড্রোন প্রযুক্তি ও বনায়ন কর্মসূচি জোরদার করা হয়েছে।

দেশে বর্তমানে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

বৃহস্পতিবার জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন-এর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের মোট ভৌগোলিক আয়তনের ১৫ দশমিক ৫৮ শতাংশ বনভূমির আওতাভুক্ত। বন ও বনভূমি সংরক্ষণে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি জানান, বন রক্ষায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সুন্দরবনসহ বিভিন্ন সংরক্ষিত এলাকায় সাইবার ট্র্যাকার প্রযুক্তির মাধ্যমে স্মার্ট প্যাট্রোলিং চালু রয়েছে। একই সঙ্গে বন পর্যবেক্ষণ, রক্ষণাবেক্ষণ ও বন-সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

আব্দুল আউয়াল মিন্টু আরও বলেন, সহ-ব্যবস্থাপনা ও অংশীদারিত্বমূলক বন ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় জনগণকে বন সংরক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। পাশাপাশি রাজস্ব ও উন্নয়ন প্রকল্পের আওতায় ব্যাপক চারা উৎপাদন ও বনায়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বৃক্ষ আচ্ছাদন বাড়ানো হচ্ছে।

তিনি জানান, বন ও বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে সংরক্ষিত এলাকার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বনভূমির সুরক্ষা ও ব্যবস্থাপনা শক্তিশালী করতে ডিজিটাল ম্যাপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জনসচেতনতা বৃদ্ধিতে জাতীয় বৃক্ষরোপণ অভিযান, বন্যপ্রাণী দিবস পালন এবং ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের মতো কর্মসূচিও নিয়মিত আয়োজন করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৬-এর আওতায় অগ্রাধিকারভিত্তিক বনভূমির জরিপ, সীমানা নির্ধারণ এবং রেকর্ড হালনাগাদের কাজ চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংসদে পরিবেশমন্ত্রী: দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর

সর্বশেষ আপডেট ০৯:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬