ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেইনের জোড়া গোল, মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 8

বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে ইংল্যান্ড। ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ে ম্যাচজুড়ে আলো ছড়িয়েছেন অধিনায়ক হ্যারি কেইন, যিনি একাধিক রেকর্ড গড়ে ফেলেছেন।

‘এল’ গ্রুপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারায় ইংল্যান্ড। শুরুটা ছিল কিছুটা নাটকীয়। ১১ মিনিটে পাওয়া পেনাল্টি প্রথমবার মিস করেন কেইন, শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ।

তবে ভিএআর নিয়মে গোললাইন এগিয়ে আসার কারণে আবার সুযোগ পান ইংলিশ অধিনায়ক। দ্বিতীয়বারের শটে আর ভুল করেননি তিনি।

এরপর ম্যাচে আরও একটি গোল যোগ করে নিজের জোড়া গোল পূর্ণ করেন কেইন। তার এই পারফরম্যান্সেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড, যদিও দুই দফা সমতায় ফিরেছিল ক্রোয়েশিয়া।

এই ম্যাচে গোল করেই বিশ্বকাপ ইতিহাসে নতুন অবস্থান তৈরি করেছেন কেইন। টাইব্রেকার বাদে বিশ্বকাপে তার পেনাল্টি গোল দাঁড়িয়েছে পাঁচে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এই পথে তিনি ছাড়িয়ে গেছেন যৌথভাবে চার গোল করা , ইউসেবিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রেনে হুগেনকে।

আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন ইংলিশ অধিনায়ক। ডেভিড বেকহামের পর তিনি দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপে (২০১৮, ২০২২ ও ২০২৬) গোল করার কীর্তি গড়লেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কেইনের জোড়া গোল, মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড

সর্বশেষ আপডেট ০৬:৪১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬