ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার ১৪ দফা চুক্তিতে কী আছে?

অন্তার্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 222

১৪ দফা চুক্তিতে কী আছে

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম বড় ধরনের কূটনৈতিক সাফল্য অর্জিত হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি ১৪ দফা চুক্তিতে (সমঝোতা স্মারক) স্বাক্ষর করেছে, যা স্বাক্ষরের পর থেকেই কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বেইনসে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে যোগদানের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন। ট্রাম্প প্রশাসন এই চুক্তিকে ‘পারফরম্যান্স-ভিত্তিক’ হিসেবে বর্ণনা করেছে, অর্থাৎ ইরান প্রতিশ্রুতি রক্ষা করলেই কেবল চুক্তির সুবিধাগুলো পাবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দুই দেশের মধ্যকার এই ১৪ দফা চুক্তির যে বিস্তারিত তুলে ধরেছে, তা নিচে দেওয়া হলো:

চুক্তির গুরুত্বপূর্ণ ১৪টি দফা:

  • ১. ‘সব ফ্রন্টে’ যুদ্ধের অবসান: যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা লেবাননসহ ‘সব ফ্রন্টে’ সামরিক অভিযান অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করবে।
  • ২. ‘অভ্যন্তরীণ বিষয়ে’ হস্তক্ষেপ না করা: উভয় পক্ষ একে অপরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করবে এবং কেউ কারও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।
  • ৩. ৬০ দিনের সময়সীমা: আগামী ৬০ দিনের মধ্যে উভয় দেশ একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে আলোচনা করবে, তবে প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়তে পারে।
  • ৪. অবরোধ প্রত্যাহারের ঘোষণা: চুক্তি স্বাক্ষরের পর থেকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ এবং অন্যান্য প্রতিবন্ধকতা প্রত্যাহার করবে, যা আগামী ৩০ দিনের মধ্যে পুরোপুরি তুলে নেওয়া হবে। বিনিময়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশের এলাকা থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করবে।
  • ৫. হরমুজ প্রণালি উন্মুক্তকরণ: ইরান হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ কোনো ধরনের মাশুল বা ফি ছাড়া নিরাপদে চলাচলের ব্যবস্থা করবে। মাইন ও সামরিক বাধা দূর করে অবিলম্বে এই জলপথ চালু করা হবে।
  • ৬. ইরানের পুনর্গঠনে তহবিল: ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ৩০০ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা বা তহবিল গঠন করা হবে। তবে এই তহবিলে যুক্তরাষ্ট্র কোনো অর্থ দেবে না, তারা কেবল প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমতি দেবে।
  • ৭. নিষেধাজ্ঞা প্রত্যাহার: যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবসহ সব ধরনের একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা চূড়ান্ত চুক্তির আলোচনার মাধ্যমে ধাপে ধাপে প্রত্যাহার করবে।
  • ৮. পারমাণবিক অস্ত্র তৈরি না করা: ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে। তেহরানের কাছে বর্তমানে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে ধ্বংস বা মান কমিয়ে ফেলা হবে।
  • ৯ ও ১০. বর্তমান অবস্থা বজায় রাখা: চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত ইরান তাদের পরমাণু কর্মসূচির বর্তমান অবস্থা বজায় রাখবে। এর বিনিময়ে ইরানের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না এবং তেল রপ্তানি ও ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হবে।
  • ১১. জব্দ অর্থ ফেরত: সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বিদেশে জব্দ থাকা ইরানের অর্থ ছাড় দেওয়ার প্রক্রিয়া শুরু করবে যুক্তরাষ্ট্র। তবে ইরানের আচরণের ওপর ভিত্তি করে ধাপে ধাপে এই অর্থ ছাড় করা হবে।
  • ১২ থেকে ১৪. তদারকি ও চূড়ান্ত আলোচনা: চুক্তিটি ঠিকমতো বাস্তবায়নের বিষয়টি তদারকির জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। এই সমঝোতার ওপর ভিত্তি করে চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু হবে, যাকে পরবর্তীতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনের মাধ্যমে আইনি বাধ্যবাধকতা দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার ১৪ দফা চুক্তিতে কী আছে?

সর্বশেষ আপডেট ০১:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬