ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেসরকারি কর্মীদের অবসরে ৩০% গ্র্যাচুইটি ঘোষণা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 318

প্রতীকী ছবি

বেসরকারি খাতের কর্মীদের অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা বাড়াতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় অবসরে সঞ্চিত অর্থের একটি অংশ এককালীন প্রদান করা হবে।

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, সর্বজনীন পেনশন কর্মসূচি সম্প্রসারণের অংশ হিসেবে বেসরকারি কর্মীরা অবসরে জমাকৃত মোট অর্থের ৩০ শতাংশ এককালীন গ্র্যাচুইটি হিসেবে পাবেন।

সরকারের মতে, এ উদ্যোগে অবসরোত্তর জীবন আরও সুরক্ষিত হবে এবং পেনশন ব্যবস্থার প্রতি অংশগ্রহণ বাড়বে। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বেসরকারি কর্মীদের অবসরে ৩০% গ্র্যাচুইটি ঘোষণা

সর্বশেষ আপডেট ০৭:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬