ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমেছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 11

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে চাল, চিনি, পেঁয়াজসহ ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎসে কর উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ৫৫তম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদ।

বাজেট বক্তৃতায় জানানো হয়, ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ মোট ৬০টি পণ্যের ওপর উৎসে কর ধাপে ধাপে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব রাখা হয়েছে। আগে এসব পণ্যে ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ হারে কর ছিল।

অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনযাত্রায় যে চাপ তৈরি হয়েছে, এই সিদ্ধান্ত তা কিছুটা হলেও কমাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

নতুন বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৬ শতাংশ। বাকি অর্থ আসবে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং উন্নয়ন সহযোগীদের সহায়তা থেকে।

এটি ১৯৭২ সালে মাত্র ৭৮৬ কোটি টাকার বাজেট দিয়ে শুরু হওয়া বাংলাদেশের অর্থনৈতিক যাত্রার সর্বশেষ ধাপ, যা এখন প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার পরিসরে পৌঁছেছে।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর গঠিত নতুন সরকারের এটি প্রথম বাজেট, যেখানে অর্থনীতিকে গতিশীল করা, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিল এবং মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমেছে

সর্বশেষ আপডেট ০৪:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬