ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টিসিবির জন্য কম দামে ১০ হাজার টন ডাল কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / 175

নিম্ন আয়ের পরিবারগুলোর কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য স্থানীয় উৎস থেকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার। এ বাবদ ব্যয় হবে ৮২ কোটি ৫৪ লাখ টাকা।

সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী পরিবারের জন্য স্থানীয় উৎস থেকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজশাহীর নাবিল নবা ফুডস লিমিটেড প্রতি কেজি ৮২ টাকা ৫৪ পয়সা দরে ডাল সরবরাহ করবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে টিসিবির জন্য ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১ লাখ ৩৯ হাজার ২৭২ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে।

টিসিবির মাসিক কার্যক্রম পরিচালনায় প্রায় ২০ হাজার মেট্রিক টন মসুর ডালের প্রয়োজন হয়। উন্মুক্ত দরপত্রে অংশ নেওয়া পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে নাবিল নবা ফুডস লিমিটেডকে নির্বাচন করা হয়েছে। তাদের প্রস্তাবিত দর দাপ্তরিক প্রাক্কলিত মূল্যের চেয়ে প্রতি কেজিতে ৪ টাকা ৮৩ পয়সা এবং বাজারদরের চেয়ে ১ টাকা ৪৬ পয়সা কম।

সরকারি হিসাবে, অস্ট্রেলিয়া থেকে আমদানি করা মসুর ডালের গুদাম পর্যন্ত খরচ প্রতি কেজিতে প্রায় ৯৪ টাকা ৭৫ পয়সা এবং ভারতীয় উৎসের ক্ষেত্রে ১২৪ টাকা ২৪ পয়সা। ফলে স্থানীয় বাজার থেকে ডাল সংগ্রহকে অধিক সাশ্রয়ী মনে করা হচ্ছে।

বর্তমানে টিসিবির গুদামে ১৪ হাজার ৪৮৪ মেট্রিক টন মসুর ডাল মজুত রয়েছে। এছাড়া চুক্তিবদ্ধ ও পাইপলাইনে রয়েছে আরও ৩৬ হাজার ৬০৫ মেট্রিক টন। জুলাই ২০২৬ পর্যন্ত চাহিদা মেটাতে নতুন এ ক্রয়কে প্রয়োজনীয় বলে জানিয়েছে সংস্থাটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টিসিবির জন্য কম দামে ১০ হাজার টন ডাল কিনছে সরকার

সর্বশেষ আপডেট ০৩:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬