মধ্যপ্রাচ্যজুড়ে হামলার হুমকি ইরানের
- সর্বশেষ আপডেট ০৩:৫০:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / 10
জ্বালানি স্থাপনায় নতুন হামলা হলে ইসরায়েল ও তাদের মিত্রদের সংশ্লিষ্ট তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ফারস নিউজের বরাতে জানানো হয়েছে, জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত থাকলে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের সঙ্গে যুক্ত তেল ও গ্যাস স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে তেহরান।
সূত্র অনুযায়ী, ওই অঞ্চলে যেসব তেল বা জ্বালানি কোম্পানির সঙ্গে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের অংশীদারত্ব রয়েছে, সেগুলোকেও বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হতে পারে।
এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় মাহশাহর পেট্রোকেমিক্যাল কোম্পানিতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে হাইফায় অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় পাল্টা হামলা চালায় ইরান।
পরবর্তীতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। একই সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ইসরায়েলে হামলা চালায় বলে জানা গেছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যে।



































