ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি নির্বাচনে ভোট শুরু ধীরগতিতে

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 22

বিসিবি নির্বাচনে ভোট গ্রহণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন শুরু হয়েছে ধীরগতিতে। ভোটগ্রহণ শুরুর ৩৫ মিনিট পরও মাত্র একটি ভোট পড়েছে।

রোববার সকাল ১০টার দিকে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ ভোটগ্রহণ শুরু হয়। এটি চলবে বিকেল ৪টা পর্যন্ত।

শুরুর দিকে ভোটের এই ধীর গতি নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। শুরুতে কাউন্সিলরদের উপস্থিতি থাকলেও ভোটকেন্দ্রে তেমন ব্যস্ততা দেখা যায়নি।

নির্বাচন ঘিরে স্টেডিয়াম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রার্থীদের ও কাউন্সিলরদের সীমিত চলাচলের অনুমতিও দেওয়া হয়।

এবারের নির্বাচনে অনেক পরিচালক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটের প্রতিযোগিতা তুলনামূলকভাবে কম। ফলে নির্বাচনের চূড়ান্ত ফলাফলের বড় অংশ আগেই নির্ধারিত হয়ে গেছে বলে মনে করা হচ্ছে।

দিন শেষে বাকি পদগুলোর ফলাফল ঘোষণা করা হবে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিসিবি নির্বাচনে ভোট শুরু ধীরগতিতে

সর্বশেষ আপডেট ১২:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬