ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেট অধিবেশন ঘিরে সংসদ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 10

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী রোববার (৭ জুন) বিকেল ৩টায় আহ্বান করেছেন মো. সাহাবুদ্দিন। বাজেট অধিবেশনকে কেন্দ্র করে ডিএমপি এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার (৬ জুন) রাত ১২টা থেকে সংসদ ভবন ও আশপাশের এলাকায় অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকর ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সব ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর, বাংলামটর লিংক রোড থেকে হোটেল সোনারগাঁও সংলগ্ন সার্ক ফোয়ারা, পান্থপথ-গ্রিন রোড-ফার্মগেট এলাকা, শ্যামলী থেকে ধানমন্ডি-১৬ এবং রোকেয়া সরণি থেকে বিজয় সরণি পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এই কড়াকড়ির আওতায় থাকবে।

এ ছাড়া ইন্দিরা রোড, মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এর ভেতরের সব সড়ক ও গলিপথেও একই বিধিনিষেধ কার্যকর হবে। ডিএমপি জানিয়েছে, অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাজেট অধিবেশন ঘিরে সংসদ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সর্বশেষ আপডেট ০৭:৫৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬