ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪০:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 67

দীর্ঘ আলোচনা ও বিতর্কের পর বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি ও খুচরা—দুই পর্যায়েই বিদ্যুতের দাম বেড়েছে।

দেশে বিদ্যুতের দাম আবারও বৃদ্ধি করা হয়েছে। বুধবার (৩ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মূল্যহার ঘোষণা করে। নতুন ঘোষণায় পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছে।

গত মে মাসে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণকারী বিভিন্ন প্রতিষ্ঠান মূল্য বৃদ্ধির আবেদন করেছিল। এসব আবেদনে বিভিন্ন সংস্থা ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়।

তবে বিইআরসির গণশুনানিতে রাজনৈতিক নেতা, ভোক্তা অধিকারকর্মী, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা এ প্রস্তাবের বিরোধিতা করেন। তাদের দাবি ছিল, দুর্নীতি, অপচয় ও পরিকল্পনাগত দুর্বলতার দায় সাধারণ গ্রাহকের ওপর চাপানো উচিত নয়।

পরে বিইআরসির কারিগরি কমিটি বিতরণ কোম্পানিগুলোর বিদ্যুতের দাম গড়ে ইউনিটপ্রতি ১ টাকা ২৫ পয়সা বৃদ্ধির সুপারিশ করে। এরই ধারাবাহিকতায় নতুন মূল্যহার ঘোষণা করা হলো।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে

সর্বশেষ আপডেট ০৩:৪০:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬