ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 17

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামো উন্নয়নে আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংকট মোকাবিলায় অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার সহায়তার কথাও জানিয়েছে সংস্থাটি।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এডিবি সভাপতি মাসাতো কান্দা এ পরিকল্পনার কথা তুলে ধরেন। বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

এডিবি জানায়, ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে ধাপে ধাপে এই অর্থায়ন দেওয়া হবে। বছরে গড়ে প্রায় এক বিলিয়ন ডলার সহায়তা পাবে বাংলাদেশ।

সংস্থাটির মতে, এই অর্থায়নের মাধ্যমে যোগাযোগব্যবস্থা উন্নয়ন, আঞ্চলিক বৈষম্য কমানো, বিনিয়োগ বাড়ানো এবং ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার চেষ্টা করা হবে।

এডিবি সভাপতি মাসাতো কান্দা বলেন, বাংলাদেশ এখন নতুন অর্থনৈতিক পর্যায়ে প্রবেশ করছে। অর্জিত স্থিতিশীলতা ধরে রেখে আরও বহুমুখী ও সহনশীল অর্থনীতি গঠনে এডিবি সহযোগিতা অব্যাহত রাখবে।

বর্তমানে বাংলাদেশে এডিবির বার্ষিক সার্বভৌম ঋণ প্রতিশ্রুতি প্রায় ২ বিলিয়ন ডলার। মধ্যমেয়াদে তা বাড়িয়ে ২.৪ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এ ছাড়া, মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি, এলএনজি, সার ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশকে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে। পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ২০ লাখ ডলারের কারিগরি সহায়তাও দেবে এডিবি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

সর্বশেষ আপডেট ০৯:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬