ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 216

কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও ট্রাফিক নিয়ন্ত্রণে তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে রাজধানীতে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল চালু ও ফুটপাত দখলমুক্ত করার কাজও এগিয়ে চলছে।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএসসিসি প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

তিনি বলেন, রাজধানীতে ধাপে ধাপে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর কাজ চলছে। ইতোমধ্যে প্রকল্পের প্রায় এক-তৃতীয়াংশ কাজ শেষ হয়েছে। ঈদের ছুটির পর আবারও কাজ শুরু হবে এবং আগামী এক থেকে দুই মাসের মধ্যে অধিকাংশ গুরুত্বপূর্ণ এলাকায় এই ব্যবস্থা চালুর চেষ্টা করা হবে।

ডিএসসিসি সূত্র জানায়, নগরীর ২২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অটো ট্রাফিক সিগন্যাল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কিছু এলাকায় এর ইতিবাচক প্রভাবও দেখা যাচ্ছে। তবে স্থায়ীভাবে যানজট কমাতে রিকশা ও গণপরিবহন ব্যবস্থাপনাকে আরও নিয়ন্ত্রিত করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফুটপাত দখলমুক্ত করতে ইতোমধ্যে কয়েকটি এলাকায় হকার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ঈদের পর বাকি এলাকাগুলোতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান আব্দুস সালাম।

তিনি আরও বলেন, রাজধানীর বাইরেও দেশের সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সরকার কাজ করছে। গাবতলী থেকে পোস্তা পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পেও প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গমুখী যানবাহনের বড় একটি অংশ ঢাকার ভেতরে প্রবেশ না করেই চলাচল করতে পারবে, এতে যানজট কমার সম্ভাবনা রয়েছে।

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, নগরবাসীর মধ্যে লাখ লাখ বস্তা বিতরণ করা হচ্ছে, যাতে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা যায়। ড্রেন বা খোলা জায়গায় বর্জ্য না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বানও জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ আপডেট ০৩:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬