জাতীয় ঈদগাহে ঈদের জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৩:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / 194
ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। জামাতে অংশ নেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের।
সোমবার (২৫ মে) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, আবহাওয়া অনুকূলে না থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে প্রবেশের জন্য চারটি এবং বের হওয়ার জন্য সাতটি গেট রাখা হয়েছে।
ঈদ জামাত ঘিরে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান প্রশাসক।
কোরবানির বর্জ্য অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, পশুর বর্জ্য আট ঘণ্টার মধ্যেই পরিষ্কার করা হবে। এজন্য নগরবাসীকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানানো হয়েছে।































