ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩ বছরের নতুন সংস্কার কর্মসূচিতে একমত বাংলাদেশ-আইএমএফ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 478

বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক অনিশ্চয়তা বিবেচনায় নতুন করে তিন বছর মেয়াদি সংস্কার কর্মসূচি নিতে সম্মত হয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য সংস্কারে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সরকার।

বাংলাদেশ ও আইএমএফের মধ্যে নতুন তিন বছর মেয়াদি সংস্কার কর্মসূচি নিয়ে কাজ শুরুর সিদ্ধান্ত হয়েছে। সোমবার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২১ মে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্ক-এর ভার্চুয়াল বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, চলমান আইএমএফ কর্মসূচির অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে। অর্থমন্ত্রী বলেন, সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার পাশাপাশি কাঠামোগত সংস্কার চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, বর্তমান আইএমএফ কর্মসূচি ভিন্ন অর্থনৈতিক বাস্তবতায় নেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, রাজনৈতিক অর্থনীতি এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে কিছু সংস্কার বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকার এখন বাস্তবসম্মত ও ধাপে ধাপে সংস্কার বাস্তবায়নের কৌশলকে অগ্রাধিকার দিচ্ছে। সেই লক্ষ্যেই নবনির্বাচিত সরকারের অধীনে নতুন তিন বছর মেয়াদি কর্মসূচির প্রস্তাব দেওয়া হয়েছে।

বৈঠকে নাইজেল ক্লার্ক বাংলাদেশের নতুন উদ্যোগকে স্বাগত জানান এবং আইএমএফের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। উভয় পক্ষ দ্রুত নতুন কর্মসূচি প্রণয়নের কাজ শুরু করার বিষয়ে একমত হয়।

এ সময় সম্প্রতি বিশ্বব্যাংক গ্রুপ-আইএমএফ বসন্তকালীন বৈঠকে হওয়া আলোচনার প্রসঙ্গও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ওই বৈঠকের আলোচনার ভিত্তিতে সরকার ইতোমধ্যে অভ্যন্তরীণ পর্যালোচনা সম্পন্ন করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৩ বছরের নতুন সংস্কার কর্মসূচিতে একমত বাংলাদেশ-আইএমএফ

সর্বশেষ আপডেট ০৮:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬