ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় ভোটেও থাকছে না পোস্টার-ইভিএম

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 149

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে আরও নিরপেক্ষ ও সংঘাতমুক্ত করতে বড় ধরনের পরিবর্তনের পথে যাচ্ছে নির্বাচন কমিশন। নতুন বিধিমালায় পোস্টার, দলীয় প্রতীক ও ইভিএম ভোট পদ্ধতি বাদ দেওয়ার পাশাপাশি অনলাইনে মনোনয়ন জমার সুযোগও থাকছে না। পুরো নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে নির্দলীয় কাঠামোয়।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য নতুন বিধিমালা চূড়ান্ত করার কাজ চলছে। আগামী জুনের মধ্যেই সংশোধনের কাজ শেষ হতে পারে। কমিশনের আশা, অক্টোবর থেকে ধাপে ধাপে ভোট আয়োজন শুরু করা যাবে।

নতুন নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী দলীয় প্রতীক ব্যবহার করতে পারবেন না। নির্দলীয় প্রার্থীদের জন্য ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতাও তুলে দেওয়ার চিন্তা করা হচ্ছে। একই সঙ্গে উপজেলা ছাড়া অন্য স্তরের নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানো হতে পারে, যদিও চূড়ান্ত অঙ্ক এখনো নির্ধারণ হয়নি।

কমিশনের প্রস্তাবে প্রবাসী ভোট বা ডাকযোগে ভোটের ব্যবস্থাও থাকছে না। এছাড়া পলাতক আসামি কিংবা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় অভিযোগপত্রভুক্ত কেউ প্রার্থী হতে পারবেন না বলে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ভোটের জন্য সরকারের নিরপেক্ষ অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে সংঘর্ষ নয়— এমন পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নিজস্ব বাহিনী না থাকলেও কঠোর অবস্থান নিতে হবে। ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সততা ও দৃঢ়তাও নির্বাচন সুষ্ঠু রাখার বড় শর্ত বলে মন্তব্য করেন তিনি।

সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কথাও জানানো হয়েছে। কোনো কেন্দ্রে অনিয়ম, জাল ভোট বা দখলের চেষ্টা দেখা গেলে প্রয়োজনে সেই কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও সতর্ক করেন কমিশনার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্থানীয় ভোটেও থাকছে না পোস্টার-ইভিএম

সর্বশেষ আপডেট ০৩:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬