ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে চার খাতে বাংলাদেশি কর্মী নেওয়ার আগ্রহ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২২:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 44

বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং খাতে দক্ষ কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে কাতার। দুই দেশের যৌথ বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোমবার (১৮ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি এ আগ্রহ প্রকাশ করেন।

তিনি জানান, বাংলাদেশের পাঁচটি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সরাসরি দক্ষ কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে কাতারের।

বাংলাদেশ অংশের প্রতিনিধি মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, কাতার বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার। বর্তমানে দেশটিতে চার লাখের বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন, যারা বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অবদান রাখছেন।

তিনি আরও জানান, ২০২৩ সালে এক লাখ সাত হাজারের বেশি বাংলাদেশি কর্মী কাতারে গেছেন এবং চলতি বছরে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রী কাতারকে অনুরোধ করেন যাতে ঢাকার পাশাপাশি দেশের আটটি বিভাগীয় শহরে ভিসা ও মেডিকেল সেন্টার স্থাপন করা হয়, যাতে কর্মীদের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়।

বৈঠকে আরও জানানো হয়, বর্তমানে মন্ত্রণালয়ের অধীন ১১০টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ৫৫টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশের কর্মীদের দক্ষতার প্রশংসা করেন এবং জানান, দেশটিতে বর্তমানে প্রায় ৪ লাখ ৭৩ হাজার বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন। এর মধ্যে একটি বড় অংশ উন্নয়ন খাতে কাজ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে নির্দিষ্ট চারটি কারিগরি খাতে কর্মী নেওয়ার পাশাপাশি অদক্ষ কর্মীদের দক্ষ করতে কাতারে ইতোমধ্যে দুটি প্রশিক্ষণ কেন্দ্র চালু রয়েছে।

ভিসা সেন্টার সম্প্রসারণের বিষয়ে তিনি আশ্বাস দেন, বিষয়টি কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

বৈঠকে দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কাতারে চার খাতে বাংলাদেশি কর্মী নেওয়ার আগ্রহ

সর্বশেষ আপডেট ০৭:২২:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬