ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের জন্য দুটি বিশেষায়িত হাসপাতাল গড়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 98

নারীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের বিভিন্ন স্থানে নতুন দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নতুন আইসিইউ ইউনিটসহ দেশের ১০টি সরকারি হাসপাতালে ভার্চুয়ালি আইসিইউ সেবা উদ্বোধন করা হয়। এ সময়ই তিনি এই পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে বড় পরিসরের সংস্কার কর্মসূচির অংশ হিসেবে মোট ২০টি আধুনিক হাসপাতাল গড়ে তোলা হবে। এর মধ্যে নারীদের জন্য নির্দিষ্টভাবে দুইটি ১৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল থাকবে। বাকি ১৮টি হাসপাতাল হবে ১০০০ শয্যার।

তার ভাষায়, এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, স্তন ও জরায়ু ক্যান্সার চিকিৎসা, মাতৃস্বাস্থ্যসেবা, পুনর্বাসনসহ প্রয়োজনীয় সব ধরনের আধুনিক চিকিৎসা সুবিধা রাখা হবে। তিনি আরও জানান, প্রতিটি হাসপাতালে পাঁচটি করে উন্নতমানের অ্যাম্বুলেন্স যুক্ত করা হবে এবং জরুরি রোগী পরিবহনের জন্য চারটি হেলিকপ্টারও ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া সারা দেশে স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা জানান তিনি। এর মধ্যে বড় অংশই নারী কর্মী হবেন, যারা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং সেবা দেবেন।

এর আগে হাসপাতাল পরিদর্শনের সময় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের রান্নাঘরসহ বিভিন্ন স্থানের অস্বাস্থ্যকর পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি তিন দিনের মধ্যে পরিবেশ উন্নত করার নির্দেশ দেন এবং ব্যর্থ হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেন। এ বিষয়ে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যকে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নারীদের জন্য দুটি বিশেষায়িত হাসপাতাল গড়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সর্বশেষ আপডেট ০৬:০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬