ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই লাইসেন্স বাতিল: ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 20

ঢাকায় বাসাবাড়ির ময়লা সংগ্রহে অতিরিক্ত বিল আদায় ও অনিয়ম বন্ধে কঠোর অবস্থানে গেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এখন থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি বিল আদায় বা নিয়মিত ময়লা অপসারণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।

সোমবার নগর ভবন অডিটরিয়ামে প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর (পিসিএসপি) সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে অভিযোগ এসেছে—অনেক প্রতিষ্ঠান নির্ধারিত টাকার চেয়ে বেশি বিল নিচ্ছে এবং প্রতিদিন ময়লা সংগ্রহ করছে না। এমন অনিয়ম আর সহ্য করা হবে না।

ডিএসসিসি জানায়, প্রতিটি ফ্ল্যাট বা বাসা থেকে মাসিক সর্বোচ্চ ১০০ টাকা নেওয়া যাবে এবং তা নির্ধারিত রশিদের মাধ্যমে আদায় করতে হবে। একইসঙ্গে প্রতিদিনের ময়লা প্রতিদিনই অপসারণ নিশ্চিত করতে হবে, যাতে কোথাও বর্জ্য জমে না থাকে।

সভায় কোরবানির ঈদকে সামনে রেখে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়। ঈদের পরবর্তী তিন দিন কোনো পরিচ্ছন্নতাকর্মী বা সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে থাকতে পারবেন না। প্রতিটি ওয়ার্ড পুরোপুরি বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে সংশ্লিষ্টদের।

এ ছাড়া রাস্তাঘাট বা খালে ময়লা ফেললে সংশ্লিষ্ট বাসার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীদের আচরণ ও পোশাক নিয়েও নির্দেশনা দিয়েছে ডিএসসিসি।

প্রশাসক বলেন, বর্জ্য ব্যবস্থাপনা শুধু সেবামূলক কাজ নয়, এটি সামাজিক ও মানবিক দায়িত্বও। চুক্তির শর্ত ভঙ্গ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই লাইসেন্স বাতিল: ডিএসসিসি

সর্বশেষ আপডেট ০৯:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬