ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এখনো অনিশ্চিত এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 19

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতা বা বোনাস এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। ফলে ঈদের আগে বোনাস পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন ইতোমধ্যে ইএফটিতে যুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অর্থ সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে এবং সোমবার সন্ধ্যার মধ্যেই অধিকাংশের হিসাবে বেতন পৌঁছে যাওয়ার কথা রয়েছে।

তবে ঈদ বোনাসের বিষয়টি এখনো শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। মাউশির অর্থ ও ক্রয় বিভাগের পরিচালক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী জানান, প্রায় ৩ লাখ ৮৭ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, কিন্তু সোমবার পর্যন্ত অনুমোদন পাওয়া যায়নি।

অনুমোদন মিললেই দ্রুত জিও জারি করে আইবাস সফটওয়্যারের মাধ্যমে অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা সাধারণত অনলাইনে বিল দাখিল, যাচাই-বাছাই এবং অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর ব্যাংকে পাঠানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এখনো অনিশ্চিত এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস

সর্বশেষ আপডেট ০৫:৩১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬