ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে ইন্দোনেশিয়া থেকে ২ কোটি লিটার তেল কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 13

নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে সয়াবিন তেল সরবরাহের জন্য ইন্দোনেশিয়া থেকে বড় পরিসরে তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোট ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কিনতে ব্যয় হবে প্রায় ২৮২ কোটি ৫৭ লাখ টাকা।

বৃহস্পতিবার (৭ মে) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পায়। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এ ক্রয় কার্যক্রম বাস্তবায়ন করবে।

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অনুষ্ঠিত এই প্রক্রিয়ায় দুটি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য একমাত্র দরদাতা হিসেবে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান পিটি ট্রিনিটি ছায়া এনার্জিকে নির্বাচন করা হয়।

চুক্তি অনুযায়ী প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১.১৫১ মার্কিন ডলার। পরিবহনসহ অন্যান্য ব্যয় যুক্ত হয়ে প্রতি লিটারের প্রকৃত খরচ দাঁড়াবে প্রায় ১৭৮ টাকা ৫৬ পয়সা, যা স্থানীয় বাজারদরের তুলনায় কিছুটা কম বলে টিসিবি জানিয়েছে।

চলতি অর্থবছরে মোট ২৩ কোটি লিটার ভোজ্যতেল কেনার লক্ষ্য রয়েছে সরকারের। এর মধ্যে ইতোমধ্যে উল্লেখযোগ্য অংশ সংগ্রহ সম্পন্ন হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে কারণে ইন্দোনেশিয়া থেকে ২ কোটি লিটার তেল কিনছে সরকার

সর্বশেষ আপডেট ১০:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬