যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু ন্যায্য চুক্তি মানবে ইরান: আরাগচি
- সর্বশেষ আপডেট ০৩:৫৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 25
চীনে সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা হলে তা অবশ্যই ন্যায্য ও পূর্ণাঙ্গ হতে হবে—এর বাইরে কিছুই তেহরান গ্রহণ করবে না।
বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকের পর এই অবস্থান তুলে ধরেন আরাগচি। চলমান উত্তেজনার পর এটি তার প্রথম চীন সফর। বৈঠকে তিনি স্পষ্ট করেন, ইরানের স্বার্থ ও সার্বভৌম অবস্থান রক্ষা না হলে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।
তিনি চীনকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, সংকটের এই সময়ে বেইজিংয়ের সহযোগিতা ও অবস্থান তেহরানের জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনার কথাও তিনি ইঙ্গিত দেন।
অন্যদিকে চীন উভয় পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানায়। পাশাপাশি হরমুজ প্রণালিতে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের ওপর গুরুত্ব দেয় বেইজিং।



































