ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে কালবৈশাখী ও বজ্রপাতের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 9

দেশজুড়ে রাতের আকাশে আবারও তীব্র আবহাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সঙ্গে তীব্র বজ্রপাত ও বৃষ্টিপাত একাধিক অঞ্চলে আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। পরিস্থিতি কয়েক ঘণ্টা স্থায়ী হওয়ার আশঙ্কাও রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এই সতর্কতা জানান। তার পর্যবেক্ষণে বলা হয়, ঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করছে।

তিনি জানান, ঝড়ের প্রভাব প্রথমে দেশের পশ্চিমাঞ্চলে দেখা দিতে পারে। পরে ধাপে ধাপে এটি উত্তর, দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চল অতিক্রম করে পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হবে। এ সময় বজ্রপাতের তীব্রতা তুলনামূলক বেশি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

আবহাওয়ার গতিপথ বিশ্লেষণ করে তিনি আরও বলেন, একাধিক বিভাগের ওপর দিয়ে রাতভর দফায় দফায় ঝড় বয়ে যেতে পারে। কোথাও কোথাও ভারি বৃষ্টিপাতও হতে পারে, যা স্বল্প সময়ের মধ্যে পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।

তিনি সাধারণ মানুষকে বিশেষ করে খোলা জায়গায় অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে বজ্রপাতের ঝুঁকি বিবেচনায় সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সারাদেশে কালবৈশাখী ও বজ্রপাতের সতর্কতা

সর্বশেষ আপডেট ১০:৩৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬