ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনূসের ভিভিআইপি মর্যাদা এক বছরই বহাল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 78

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদার মেয়াদ ছয় মাস কমানো হয়েছে—কয়েকটি গণমাধ্যমের এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট সূত্র।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সূত্রের বরাতে বলা হয়, ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী দায়িত্ব হস্তান্তরের পর এক বছরের জন্য তাকে “অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি” (ভিভিআইপি) হিসেবে এসএসএফ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত বহাল আছে। সেই অনুযায়ী তিনি নির্ধারিত সময় পর্যন্ত বিশেষ নিরাপত্তা ও প্রটোকল সুবিধা পাবেন।

এর আগে কিছু অনলাইন মাধ্যমে দাবি করা হয়, তার ভিভিআইপি মর্যাদার মেয়াদ ছয় মাস কমানো হয়েছে। তবে কর্মকর্তারা এটিকে ‘ভিত্তিহীন প্রচারণা’ হিসেবে উল্লেখ করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব ছাড়ার পর থেকেই তিনি এসএসএফের নিরাপত্তার আওতায় রয়েছেন। বাসভবন, কর্মস্থল এবং দেশ-বিদেশে সফরের সময়ও তার নিরাপত্তা ব্যবস্থায় রাষ্ট্রীয় সমন্বয় বজায় রাখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইউনূসের ভিভিআইপি মর্যাদা এক বছরই বহাল

সর্বশেষ আপডেট ১০:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬