ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয় তেহরান: ইরানি দূত

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 143

আন্তর্জাতিক জলসীমা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ইরান। জাতিসংঘে দেশটির স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তেহরান জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয়।

সোমবার (২৭ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যে উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌ চলাচলের ভারসাম্য রক্ষা করা এখন জটিল হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ইরানের সাম্প্রতিক নৌ কার্যক্রমকে তিনি প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেন।

ইরাভানি আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার অভিযোগ, প্রভাবশালী দেশগুলো ইরানের ক্ষেত্রে দ্বৈত মানদণ্ড অনুসরণ করছে এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধকে এড়িয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞার ইঙ্গিত দেয়।

সমুদ্র নিরাপত্তা ও নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে বৈশ্বিক উদ্বেগকে পুরোপুরি বাস্তবসম্মত মনে করেন না বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, অনেক দেশ নিজেদের স্বার্থে বিষয়টি সামনে আনছে, কিন্তু বাস্তব পরিস্থিতিকে উপেক্ষা করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয় তেহরান: ইরানি দূত

সর্বশেষ আপডেট ০৩:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬