ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লি বিমানবন্দরে আগুন, তীব্র আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 38

সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমান

রবিবার ভোররাতে এক ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকল দিল্লি বিমানবন্দর। দিল্লি থেকে জুরিখগামী সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের ঠিক আগের মুহূর্তে যান্ত্রিক ত্রুটির কারণে ভয়াবহ বিপদের মুখে পড়ে। বিমানে থাকা ২৩২ জন যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্য শেষপর্যন্ত সুরক্ষিত থাকলেও, জরুরি অবতরণের সময় হুড়োহুড়িতে ছয়জন যাত্রী আহত হয়েছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রবিবার রাত প্রায় ১টা ৮ মিনিট নাগাদ সুইস এয়ারের ‘LX 147’ ফ্লাইটটি জুরিখ যাওয়ার উদ্দেশ্যে রানওয়েতে টেকঅফের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎই বিমানটির এক নম্বর ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে এবং আগুন ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। পরিস্থিতি আঁচ করতে পেরে পাইলট দ্রুত রানওয়েতেই বিমানটিকে থামিয়ে দেন এবং বিমানবন্দরে ‘ফুল ইমার্জেন্সি’ ঘোষণা করা হয়।

তৎক্ষণাৎ দমকল বাহিনী এবং বিমানবন্দরের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীদের নিরাপদে বিমান থেকে বাইরে বের করে আনা হয়। তবে তাড়াহুড়ো করে নামার সময় ছয়জন যাত্রী চোট পান, যাঁদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনার জেরে বিমানবন্দরের ২৮ নম্বর রানওয়ে বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হয়, যার ফলে বিমান চলাচলের স্বাভাবিক পরিষেবায় বিঘ্ন ঘটে। ঠিক কী কারণে বিমানের ইঞ্জিনে এই অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখার জন্য সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কর্তৃপক্ষ একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ও দমকল বাহিনীর দ্রুত তৎপরতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দিল্লি বিমানবন্দরে আগুন, তীব্র আতঙ্ক

সর্বশেষ আপডেট ০৮:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬